আমাদের লক্ষ্য

ফজিলাতুল কোরআন ওয়াস-সুন্নাহ মাদ্‌রাসা (বালক/বালিকা শাখা) - এক দীপ্ত দীনি শিক্ষার প্রতিষ্ঠান, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলা হয় এক আলোকিত প্রজন্ম। আমরা বিশ্বাস করি, এ শিক্ষা শুধু জ্ঞানের নয়- চরিত্র গঠনের, আত্মার পরিশুদ্ধির এবং উম্মাহর কল্যাণে নিবেদিত এক জীবনদর্শনের।

আমাদের লক্ষ্য হলো এমন একদল আলেমে দ্বীন গড়ে তোলা, যারা দীনি ইলমে সুদক্ষ হবেন এবং যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞানে সম্পৃক্ত থেকে সমাজকে আলোকিত করবেন। আমরা চাই- আমাদের ছাত্র-ছাত্রীরা হোক নেতৃত্বদানে সক্ষম, নৈতিকতায় দৃঢ় এবং আখিরাতমুখী চিন্তায় দীপ্ত।