১। সন্তানকে নিয়মিত মাদ্রাসায় উপস্থিত রাখা নিশ্চিত করা।
২। সন্তানের দৈনন্দিন হাতের লেখা বাড়িতে গাইড দিয়ে লেখানো।
৩। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করানো।
৪। নামাজের পর ফাজায়েলের সূরাসমূহ তিলাওয়াত করানো।
৫। পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পরিধান করিয়ে মাদ্রাসায় পাঠানো।
৬। চক-শ্লেট, খাতা-কলম ইত্যাদি শেষ হওয়ার আগেই সংগ্রহ করে দেওয়া।
৭। সাধারণ কোন সমস্যার জন্য মাদ্রাসায় অনুপস্থিত না রাখা।
৮। কোন গ্রহণযোগ্য কাজের জন্য ছুটির প্রয়োজন হলে অভিভাবকের পক্ষ থেকে দরখাস্ত অথবা সরাসরি মাদ্রাসায় এসে ছুটি মঞ্জুর করে নেওয়া।
৯। আল্লাহ না করুন কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হলে মাদ্রাসায় শিক্ষক মহোদয়কে অবগত করানো।
১০। মাদ্রাসার সাথে সু-সম্পর্ক বজায় রাখা ও মাদ্রাসার আইন-কানুনকে শ্রদ্ধা করা।
১১। মাদ্রাসার কর্তৃপক্ষ ও শিক্ষক মহোদয়গণের সঙ্গে সুন্দর আচরণ করা।
১২। নিজ দায়িত্বে সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া এবং ছুটি শেষে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া।